hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

প্রশ্ন : ৩) মুসলিম নারীরা কি সৌন্দর্য চর্চা করতে পারে?

ইসলাম এমন একটা দ্বীন বা ধর্ম যা সাজসজ্জা সৌন্দর্য চর্চা শুধু পছন্দই করে না। বরং এর তাগিদ দেয়। তবে ভারসাম্যের সাথে সবকিছু করতে হবে। মানুষ অকারণে কদর্য, অসহায়, কুৎসিত-দর্শন আকৃতি ধারণ করবে, ইসলাম এসব পছন্দ করে না। সাজসজ্জা ও সৌন্দর্য চর্চা যেন স্বামী ব্যতীত অপরকে দেখানোর উদ্দেশ্যে না হয়। নারীদের স্বভাবের কথা চিন্তা করে ইসলাম সৌন্দর্য চর্চার এমন সব জিনিস নারীদের জন্যে জায়িয করেছে, যেসব জিনিস পুরুষদের জন্যে হারাম। যেমন, স্বর্ণ, সিল্ক ইত্যাদি। তবে সেসব সৌন্দর্য চর্চার ক্ষেত্রে ভারসাম্য রক্ষা হয় না অথবা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করে, সেসব বিকৃত সাজসজ্জা নারী-পুরুষ উভয়ের জন্যে একই রকম হারাম বা নিষিদ্ধ।