hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০৬

প্রশ্ন ২০৪) অজানা অবস্থায় কাপড়ে নাপাকি নিয়ে সলাত আদায় করলে তার বিধান কি?

সলাত সম্পন্ন করার পর জানা গেল যে, কাপড়ে নাপাকি ছিল। অথবা কাপড়ে নাপাকি থাকার কথা আগে থেকেই জানতো কিন্তু ভুলে গিয়েছে। সলাত শেষ হওয়ার পর সে কথা স্মরণ হল। এ অবস্থায় তাদের সলাত বিশুদ্ধ হবে। পুনরায় সলাত ফিরিয়ে পড়ার দরকার নেই। কেননা সে তো এই নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছে না জেনে অথবা ভুলক্রমে।

আল্লাহ তা'আলা বলেন : “ হে আমাদের পালনকর্তা! আমরা যদি ভুলে যাই বা ভুলক্রমে কোন কিছু করে ফেলি তবে আমাদের পাকড়াও করবেন না।” (সূরা বাকারা : ২৮৬)।

“আল্লাহ বলেন, আমি তাই করলাম।” (সহীহ মুসলিম) অর্থাৎ পাকড়াও করলাম।