hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২১

প্রশ্ন : ১১৯) বেপর্দা মেয়েদের মনের অবস্থা কি হওয়া উচিত?

কোনো সুস্থ মনের নারী কখনও এটা কামনা করতে পারেন না যে, তার স্বামী ছাড়া অন্য কেউ তার প্রতি আকৃষ্ট হোক। তাই এ মনোভাবের নারীর পক্ষে নিজেকে আকর্ষণীয় সাজে সজ্জিত করে পরপুরুষের সামনে তার সৌন্দর্য প্রকাশ করার মতো মানসিকতা প্রদর্শন করা সম্ভব নয়। আসলে যারা সাধারণত পর্দা করেন না তারা কেউ-ই এ ব্যাপারটা এতোটা গভীরভাবে কখনও চিন্তা করে দেখেন নাই। একটু ভেবে দেখি যে, যাদের দৃষ্টি আমাদের সৌন্দর্য উপভোগ করছে তারা নিশ্চয়ই পবিত্র মন নিয়ে আমাদের দিকে তাকিয়ে নেই। যে দৃষ্টিতে মায়ের দিকে তাকায় সে দৃষ্টিতে কি কেউ আমাদেরকে দেখে?