hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

প্রশ্ন : ৩০) নির্ভুল জ্ঞানের গুরুত্ব কি?

মানুষ যে সামাজিক পরিবেশে ছোট থেকে বড় হতে থাকে সে পরিবেশ অনুযায়ী তার রুচি ও অভ্যাস গড়ে উঠে। কিন্তু জ্ঞান, বুদ্ধি ও বিবেক দিয়ে যখন সে তার আচার-আচরণ, চাল-চলন ও কার্যকলাপকে বিচার করে তখন কোনটা ভাল, আর কোনটা মন্দ তা সহজেই বুঝতে পারে। কিন্তু যে রুচি ও অভ্যাস তার মধ্যে গড়ে উঠেছে তা ভাল নয় বলে বুঝলেও তা সংশোধন করা খুব সহজ নয়। এর জন্য প্রয়োজন দৃঢ় ইচ্ছা ও অবিরাম চেষ্টা।

কোন মানুষই নিজের অমঙ্গল চায় না। সে যা কিছু করে তা তার মঙ্গলের উদ্দেশ্যেই করে। তবু কেন সে এত অশান্তি ভোগ করে? এর আসল কারণ হলো সাঠক ধারণার অভাব। সে যেটাকে ভাল মনে করছে। আসলেই সেটা হয়তো খারাপ। তাই যত ভাল মনে করেই করুক না কেন এর ফল খারাপ হতে বাধ্য। মানুষ কল্যাণ ও শান্তির যতই কাঙ্গাল হোক সঠিক ও নির্ভুল জ্ঞানের অভাব থাকলে সব চেষ্টা সাধনা সত্ত্বেও সে অশান্তিই পাবে। আল্লাহ তাআলা বলেন :

“হয়তো তুমি যেটাকে অপছন্দ করছ সেটাই তোমার জন্য ভাল এবং যেটাকে পছন্দ করছ সেটাই তোমার জন্য খারাপ। আল্লাহ জানেন, আর তুমি জান না।” (সূরা আল বাকারা : ২১৬)