hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৫

প্রশ্ন : ১৭৩) চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পরও নিফাসের সাব চলতে থাকলে কি করবে?

কোন পরিবর্তন ছাড়াই যদি নেফাস বিশিষ্ট নারীর স্রাব চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পরও চলতে থাকে- যদি চল্লিশ দিনের পরের স্রাব ঋতুস্রাবের সময়ে হয়ে থাকে, তবে তা হয়েয বা ঋতু স্রাব হিসেবে গণ্য হবে। কিন্তু পূর্ববর্তী স্বাভাবিত ঋতু স্রাবের সময়ে না হয়, তবে সে সম্পর্কে স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে।

একদল স্কলার বলেন, চল্লিশ দিন পূর্ণ হলেই গোসল করে পবিত্র হয়ে যাবে এবং স্বাভাবিক নিয়মে সলাত-সিয়াম আদায় করবে। আর প্রবাহিত রক্ত ইস্তেহাযা বা অসুস্থতা বলে গণ্য করবে।

আরেকদল স্কলার বলেন, সে অপেক্ষা করবে এবং ষাট দিন পূর্ণ করবে। কেননা ষাট দিন পর্যন্ত নেফাস হয়েছে, এমন অনেক নারীও পাওয়া গেছে। এটা বাস্তব বিষয়। কেননা প্রকৃত পক্ষে কোন কোন নারীর ষাট দিন পর্যন্তই নেফাস। হয়েছে। অতএব এই ভিত্তিতে ষাট দিন পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এরপর স্বাভাবিক ঋতু স্রাবের দিকে ফিরে যাবে। আর সেই মাসিকের সময় অপেক্ষা করে পবিত্র হলে গোসল করে সলাত-সিয়াম আদায় করবে। এরপরও যদি স্রাব চলতেই থাকে তখন উহা ইস্তেহাযা হিসেবে গণ্য হবে। কিন্তু উম্মু সালামা (রা.) বর্ণিত হাদীসে এসেছে, তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) - এর যুগে নেফাস বিশিষ্ট নারীগণ চল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করতেন। (সহীহ তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ) অধিকাংশ স্কলার এমতই পোষণ করেন। যে, চল্লিশ দিনের পর স্রাব নির্গত হতে থাকলে সেদিকে ভ্রুক্ষেপ করবে না। বরং গোসল করে সলাত ইত্যাদি শুরু করবে।