hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৯

প্রশ্ন : ১৭৭) বেনামাযী স্বামীর সাথে মুসলিম নামাযী স্ত্রীর বসবাস করার বিধান কি? তাদের কয়েকজন সন্তানও আছে।

কোন নারী যদি এমন লোককে বিবাহ করে, যে সলাত আদায় করে না, জামাআতের সাথেও না বাড়ীতেও একাকি না। তার বিবাহ বিশুদ্ধ নয়। কেননা সলাত পরিত্যাগকারী কাফির। যেমনটি আল্লাহর সম্মানিত কিতাব, পবিত্র সুন্নাহ ও সাহাবায়ে কেরামের উক্তি সমূহ একথাটি প্রমাণ করে। আবদুল্লাহ বিন শাকীক বলেন : “নবী (ﷺ) -এর সাহাবীগণ সলাত ব্যতীত কোন আমল পরিত্যাগ করার কারণে কাউকে কাফির মনে করতেন না।” (তিরমিযী)।

কাফিরের জন্য কোন মুসলিম নারী বৈধ নয়। আল্লাহ বলেন : “যদি তোমরা জান যে, তারা ঈমানদার, তবে আর তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও। এরা কাফিরদের জন্য নয় এবং কাফিররা এদের জন্য হালাল নয়।” (সূরা মুমতাহিনা : ১০)

বিবাহের চুক্তি সম্পন্ন হওয়ার পর যদি স্বামী সলাত পরিত্যাগ করা শুরু করে তবে তাওবা করে ইসলামে ফিরে না আসলে তার বিবাহ ভঙ্গ হয়ে যাবে। কতক স্কলার বলেছেন, বিবাহ ভঙ্গের বিষয়টি ঈদ্দতের সাথে সম্পৃক্ত। যদি ঈদ্দত পার হয়ে যায় তারপর সে তাওবা করে ইসলামে ফিরে আসে তবে নতুন চুক্তি করে আবার উক্ত স্ত্রীকে ফেরত নিতে পারবে। উক্ত মহিলার জন্য আবশ্যক হচ্ছে। বেনামাযী স্বামী থেকে আলাদা থাকবে। তাকে মেলামেশা করতে দিবে নাযতক্ষণ না সে তাওবা করে সলাত আদায় করে। যদিও তাদের সন্তান থাকে। কেননা এ অবস্থায় পিতার কোন অধিকার নেই সন্তানদের প্রতিপালনের।