hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৩

প্রশ্ন : ৭৯) পর্দার সংজ্ঞা কি?

পর্দা (হিজাব বা জিলবাব) শব্দের আভিধানিক অর্থ হচ্ছে আবরণ বা অন্তরাল যাকে ইংরেজীতে বলে Cloak covering the whole body. আর ইসলামের বিধান অনুযায়ী নারী-পুরুষ প্রত্যেকের জন্য নির্ধারিত অঙ্গ, প্রত্যঙ্গসমূহ ঢেকে রাখার নামই হিজাব বা পর্দা। নারী-পুরুষ প্রত্যেকের জন্যই পর্দা করা ফরয। পর্দা সম্পর্কে মহান আল্লাহ রব্বল আলামীন বলেন :

“যারা চায়, ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়াক, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য অবশ্যই যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। আল্লাহ জানেন, আর তোমরা জানো না।” (সূরা আন নূর ও ১৯)