hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৬

প্রশ্ন : ৯৪) নারীরা কি সুগন্ধি লাগিয়ে বাইরে যেতে পারবে?

এমন কোন আকর্ষণীয় পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করা উচিত নয় যার কারণে (মিষ্টি ঘ্রানে) পরপুরুষের দৃষ্টি কোন নারীর দিকে গিয়ে পরতে পারে এবং তাকে নিয়ে মনে মনে কোন চিন্তা করতে পারে। তবে সেদিকেও খেয়াল রাখতে হবে যে শরীর থেকে ঘামের দুর্গন্ধও যেন না বের হয়। তাই সতর্কতাস্বরূপ কম ঘ্রানের ডিউডেরন্ট ব্যবহার করা যেতে পারে।

রসূল (ﷺ) বলেছেন, “আল্লাহর নারী বান্দাদেরকে মসজিদে যেতে নিষেধ করো। তবে তারা যেন সুগন্ধি লাগিয়ে বাইরে না আসে।” (আবু দাউদ, মুসনাদে আহমাদ)

আল্লাহর রসূল (ﷺ) আরো বলেছেন, “যেই নারী সুগন্ধি লাগিয়ে ঘরের বাইরে লোকদের কাছে যাবে এই উদ্দেশ্যে যে লোকেরা সেই সুগন্ধি পাবে, সেই নারী যিনাকারিণী বলে গণ্য হবে।” (মুসনাদে আহমদ)