hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩০

প্রশ্নঃ ১২৮) নারীদের কো-এডুকেশন বা সহ-শিক্ষা কতটা ক্ষতিকারক?

দেশে হোক আর প্রবাসে হোক আমাদের ছেলেমেয়েরা সাধারণত ছেলেমেয়ে মিশ্রিত (কম্বাইন্ড) স্কুল, কলেজ বা ইউনির্ভাসিটিতে পড়াশোনা করে থাকে। আমরা কী কখনও গভীরভাবে চিন্তা করে দেখেছি? কী ড্রেসে আমাদের মেয়েদেরকে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পাঠাচ্ছি? আমার মেয়ে যদি পর্দা করে না থাকে তাহলে এর জন্য কে দায়ী হবে? কারণ আমার মেয়ে পর্দা না করার কারণে সে নিজে, আমি (অভিভাবক) এবং অন্যান্য ছেলেরাও গুনাহগার হচ্ছে! তাই আমার সতর্ক হওয়া উচিত নয় কী?