hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৬

প্রশ্ন : ৮৪) কেউ কেউ একথা বলেন যে, পর্দা করলে মাথা ব্যাথা করে। এটি কতটুকু যুক্তি সংগত?

এটা সত্যি যে অনেকের প্রচন্ড গরম থেকে মাথা ব্যাথা শুরু হয় আর পর্দা করলে হয়তো সেটা আরো তীব্র আকার ধারণ করে। যাহোক, যাদের এমন অবস্থা হয় তাদের জন্য আমরা জিকির">দু’আ করি এবং তারা নিজেরাও যেন এই সমস্যার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য চান। কারণ পর্দা আল্লাহর ফরয হুকুম, আর প্রত্যেকের আমলের হিসাব প্রত্যেককেই দিতে হবে, এর জন্য কোন প্রকার ছাড় নেই। তাই এই ফরয কীভাবে পালন করা যায় তার জন্য নিজেদেরকেই একটি সুন্দর সমাধান বের করে আনতে হবে। তবে যাদের মাথা ব্যাথার সমস্যা আছে। তাদের অবশ্যই উচিত এ ব্যাপারে ডাক্তারের সাথে পরামর্শ করা। মনে রাখতে হবে আমার সবচেয়ে বড় সান্ত্বনা হচ্ছে আমি আল্লাহর ফরয হুকুম পর্দা পালন করে ইবাদতের মধ্যে শামিল আছি, নিশ্চয়ই আল্লাহ তা'আলা আমাদেরকে সাহায্য করবেন।