hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪১

প্রশ্ন : ১৩৯) মেয়েদের কি উচ্চ স্বরে কুরআন পড়া জায়িয আছে?

ঘরে যদি কোনো লোক না থাকে আর এ আওয়াজ যদি ঘরের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে তা হলে ঘরের মধ্যে আওয়াজ সীমাবদ্ধ রেখে পড়া যাবে। কিন্তু কারী সাহেবরা যেভাবে কানে আংগুল দিয়ে উচ্চস্বরে তিলাওয়াত করেন, সেভাবে পড়া উচিত নয়। এছাড়া বড় মেয়েদের প্রকাশ্যে পরপুরুষদের সামনে কোন কুরআন তিলাওয়াত প্রতিযোগীতায়ও অংশগ্রহণ করা যাবে না, কুরআন তিলাওয়াত করে তা ফেইসবুকে বা ইউটিউবে ছেড়ে দেয়াও যাবে না।