hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৮

প্রশ্ন : ১৬৬) সলাতের সময় আরম্ভ হওয়ার পর ঋতু হলে তার বিধান কি?

সলাতের সময় প্রবেশ করার পর যদি নারীর ঋতুস্রাব শুরু হয়, যেমন উদাহরণ স্বরূপ যোহরের সলাত শুরু হওয়ার আধাঘন্টা পর ঋতুস্রাব আরম্ভ হল, তবে পবিত্র হওয়ার পর এই ওয়াক্তের সলাত কাযা আদায় করবে। কেননা সে পবিত্র থাকাবস্থায় তার উপর সলাত আবশ্যক হয়েছিল। আল্লাহ বলেন : “নিশ্চয় নির্দিষ্ট সময়ে সলাত আদায় করা মু'মিনদের উপর ফরয করা হয়েছে।” (সূরা নিসা : ১০৩)।

আর ঋতু চলমান অবস্থায় যে সমস্ত সলাত পরিত্যাগ করবে, তার কাযা আদায় করবে না। কেননা নবী (ﷺ) থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদীসে তিনি বলেন : “নারী কি এমন নয় যে, সে ঋতুবতী হলে সলাত আদায় করে না ও সিয়াম রাখে না?” (সহীহ বুখারী) সমস্ত উলামায়ে কেরাম একথার উপর ঐকমত্য যে, ঋতু চলাবস্থায় ছুটে যাওয়া সলাতের কাযা আদায় করতে হবে না।