hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

প্রশ্ন : ৭) মেয়েরা কি নিজেদের ছবি ফেইসবুকে আপলোড করতে পারবে?

প্রাপ্তবয়স্ক মেয়েরা অবশ্যই ফেইসবুকে তাদের ছবি আপলোড দিতে পারবে না। ফেইসবুকে সাধারণত অনেক মেয়েরাই তাদের নানারকম নানা ভঙ্গীর ছবি আপলোড করে দিয়ে থাকে। সবাই সবার ছবি দেখতে পায়। ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখি। আমি আমার ছবি অন্যকে দেখাবো কেন? আমার ছবি দেখে পরপুরুষরা তো খারাপ চিন্তাভাবনা করতে পারে। যেখানে ইসলাম মেয়েদেরকে কোমল স্বরে পরপুরুষের সাথে কথা বলতে নিষেধ করেছে সেখানে নিজের নানা ভঙ্গীর ছবি তো শেয়ার করার প্রশ্নই উঠে না। এটা গুনাহের কাজ।