hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

প্রশ্ন : ৪৩) মহিলারা কি ঘরের বাইরে বের হতে পারে?

মহিলারা প্রয়োজনে অবশ্যই ঘরের বাইরে যাবে। রসূলুল্লাহ (ﷺ) -এর সময়ে মহিলারা বৈধ প্রয়োজনে ঘরের বাইরে গিয়েছেন, তারা সকল ওয়াক্তের সলাত (সময় ও সুযোগ থাকলে) মসজিদে আদায় করেছেন। তারা জিহাদের ময়দানে পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে হিজাবের হুকুম হবার পর তারা সকল প্রয়োজনে বাইরে গিয়েছেন হিজাব করে। তারা ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করেছেন, রসূল (ﷺ) -এর মজলিশে অংশগ্রহণ করেছেন, প্রয়োজনে খলীফাদের সাথে আলোচনা বিতর্ক করেছেন।