hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩২

প্রশ্ন : ১৩০) যিনা কী?

যিনা আরবী শব্দ। এর অর্থ হলো বিয়ে বহির্ভুত নরনারীর মধ্যকার অবৈধ সম্পর্ক। বিভিন্ন উপায়ে নারী এবং পুরুষের মধ্যে যিনা সংগঠিত হয়ে থাকে। সহীহ বুখারী, সহীহ মুসলিম ও আবু দাউদ অনুযায়ী জানা যাকঃ

ক) কামভাবে কারো দিকে তাকানো চোখের যিনা (জীবন্ত মানুষ বা পর্ণগ্রাফী)।

খ) কামভাবে কারো কণ্ঠস্বর শোনা কানের যিনা।

গ) কামভাবে কাউকে হাত দিয়ে স্পর্শ করা হাতের যিনা।

ঘ) কামভাবে কারো দিকে দুই পা অগ্রসর হওয়া পায়ের যিনা।

ঙ) কামভাবে কারো সঙ্গে কথা বলা জিহবার যিনা।

চ) কামভাবে কারো কথা মনে মনে চিন্তা করা মনের যিনা।

ছ) কামভাব মনে রেখে email/chatting করা হাতের ও মনের যিনা।

জ) কামভাব মনে রেখে কাউকে text/sms পাঠানো হাতের ও মনের যিনা।

প্রকৃত যিনার পূর্বে এত ধরনের আনুষঙ্গিক যিনা হয়ে থাকে তাই আল্লাহ বলেছেন- “তোমরা যিনার নিকটবর্তীও হইও না।” (সূরা বনী ইসরাঈল : ৩২)