hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০২

প্রশ্নঃ ১০০) পর্দা সম্পর্কে ভুল ধারণাগুলো কি কি?

হিজাব আরবি শব্দ, এর উর্দু অর্থ পর্দা। সঠিক না জানার কারণে আমরা অনেকে হিজাব মানে বুঝে থাকি শুধু মাথার স্কার্ফ, অর্থাৎ মাথাটাকে একটুকরো বিশেষ সুন্দর কাপড় বা ওড়না দিয়ে ঢেকে রাখার নামই হিজাব, আসলে এটা ভুল ধারণা। পর্দার পুরোপুরি অর্থ হচ্ছে উপরের শর্তগুলো। একটা চিত্র অহরহ দেখা যায় যে কলেজ-ইউনিভার্সিটির মেয়েরা মাথায় স্কার্ফ পরেছে খুব সুন্দর করে কিন্তু নিজের অজান্তে শরীরের গঠন প্রকাশ করে ফেলছে। যেমন

ছেলেদের মতো টাইট প্যান্ট পরিধান করেছে যা পাছা, উড় এবং পায়ের গঠন সুস্পষ্ট ও আকর্ষণীয়ভাবে প্রকাশ পাচ্ছে;

এমন শার্ট বা গেঞ্জি পরেছে যা বুকের, পেটের এবং কোমড়ের গঠন পরিষ্কার বোঝা যাচ্ছে;

এমন কাপড় পরেছে যা শরীরের অন্যান্য অংশ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এমন প্যান্ট, জামা বা কামিজ পরেছে যা পিছনের দিক দিয়ে under garment কিছুটা দেখা যাচ্ছে।