hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮০

প্রশ্নঃ ৭৬) মেয়েদের সতর কতটুকু?

রসূলুল্লাহ (ﷺ) নিজে হাত দিয়ে সতরের সীমা দেখিয়ে দিয়েছেন। মেয়েদের পুরো চেহারা (চুলের গোড়া থেকে থুতনী এবং এক কানের লতী থেকে অন্য কানের লতী পর্যন্ত যেটুকু ওযূ করার সময় ধোয়া ফরয), দু’হাতের আংগুল থেকে কবজির উপর পর্যন্ত এবং পায়ের টাখনু থেকে আংগুল পর্যন্ত - এ তিনটি অংশ ছাড়া বাকী সমস্ত শরীরই সতরের অন্তর্ভুক্ত। মেয়েদের সতর না ঢাকলে সলাত শুদ্ধ হবে না। আল্লাহ ও রসূল, নারীদের জন্য সতরের যে সীমা ঠিক করে দিয়েছেন তা জানার পর আমাদেরকে এ বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হবে।