hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭২

নারীর স্বাধীনতা নাকী অসম্মান!

নারীর স্বাধীনতা বলতে আসলে কী বুঝায়? আমরা উন্নত দেশগুলোতে নারী স্বাধীনতার নামে কিছু বাস্তব চিত্র লক্ষ্য করি।

রাস্তা-ঘাটে যতো পোষ্টার বিজ্ঞাপন হিসেবে টানানো হয় সেখানে পুরুষদের তুলনায় নারীদের বেশী অশালীন ছবি দেখা যায়।

পত্র-পত্রিকায় নারী-পুরুষের যতো ছবি ছাপা হয় তার মধ্যে নারীদেরকেই। বেশীরভাগ ক্ষেত্রে সংক্ষিপ্ত পোশাকে দেখা যায়।

নাটক-সিনেমায় যা প্রচার হয় তার মধ্যে পুরুষদের তুলনায় নারীদের বেশী অশালীন দেখা যায়।

ঘরের বাইরে, শপিং মলে, পার্কে, কর্ম ক্ষেত্রে পুরুষদের তুলনায় মেয়েরা বেশী সর্ট ড্রেস পরে থাকে।

একইভাবে বেশীরভাগ ক্রীড়া-প্রতিযোগীতায় যেন নিয়ম করা হয়েছে যে নারী পরবে পুরুষের তুলনায় সর্ট ড্রেস।

কোন নতুন মডেলের গাড়ির বিজ্ঞাপনে দেখা যায় গাড়ির পাশে একটি বা দু’টি মেয়েকে অশালীন পোশাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

যেমন, সাবান একটি প্রয়োজনীয় দ্রব্য যা নরনারী সকলেরই প্রয়োজন কিন্তু টিভি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে মডেল হিসেবে একটি নারীকে।

একজন নারী মন্তব্য করেছেন যে - “নারীদের জন্য সংক্ষিপ্ত ড্রেস তো পুরুষরাই তৈরী করে, এতে নারীদের দোষ কোথায়?” এখন বিষও তো পুরুষরা তৈরী করে সেজন্য আমি জেনেশুনে তো আর বিষ পান করতে পারি না। যেহেতু সর্বত্র নারী স্বাধীনতার কথা বলা হচ্ছে, একজন স্বাধীন নারী হিসেবে যদি আমি যা ইচ্ছে তাই সংক্ষিপ্ত ড্রেস পরতে পারি তাহলে তো একজন নারী হিসেবে আমার এই স্বাধীনতাও আছে যে আমি আমার শরীর অন্যকে প্রদর্শন করবো না, ঢেকে রাখবো।