hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৫

প্রশ্ন : ১১৩) দুলাভাইয়ের সামনেও কি পর্দা করতে হবে?

হ্যা, দুলাভাইয়ের সামনেও পর্দা করতে হবে। আমাদের সমাজে শ্যালিকাদুলাভাই সম্পর্ক খুবই বিপদজনক! সাধারণত দেখা যায় বিয়ের দিন থেকেই শ্যালিকা-দুলাভাই একটি হাসি ঠাট্টার সম্পর্ক গড়ে উঠে এবং এতে পরিবারের কেউ কিছু মনে করেন না। কারণ এটা আমাদের কালচারের একটা অংশ হয়ে গেছে। কিন্তু কুরআন-হাদীসের আলোকে এই সম্পর্ক হারাম। তাই শ্যালিকাকে অবশ্যই দুলাভাই এর সামনে ১০০% পর্দা মেইনটেইন করে চলতে হবে।