hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮১

প্রশ্ন : ১৭৯) যারা নিকাব করে নিকাব পরে কি সলাত আদায় করা যাবে?

নারী যদি নিজ গৃহে অথবা এমন স্থানে সলাত আদায় করে, যেখানে পরপুরুষ আগমণ করবে না। তবে তার জন্য শরীয়ত সম্মত হচ্ছে, মুখমন্ডল ও কজি পর্যন্ত হস্তদ্বয় খোলা রাখা। যাতে করে সিজদার সময় কপাল ও নাক এবং উভয় হাত মাটিতে রাখতে সক্ষম হয়।

কিন্তু সে যদি এমন স্থানে সলাত আদায় করে সেখানে বেগানা পুরুষের আনাগোনা রয়েছে, তবে অবশ্যই মুখমন্ডল ঢেকে সলাত আদায় করবে। কেননা গাইর মাহরাম (যার সাথে বিবাহ সিদ্ধ এমন পর পুরুষের) সামনে মুখমন্ডল ঢেকে রাখা ওয়াজিব। তাদের সামনে মুখ খোলা জায়িয নয়। কিন্তু মুখমন্ডল ঢেকে রাখবে দাঁড়ানো, বসা- সর্বাবস্থায়। তবে সিজদার সময় মুখমন্ডলের কাপড় সরিরে কপাল ও নাকের উপর সিজদা করবে।