hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৯

প্রশ্ন : ২৩৭) জান্নাতে পুরুষদের জন্য হুর থাকার কথা বলা হয়েছে। প্রশ্ন হল নারীদের জন্য কি আছে?

জান্নাতীদের নিয়ামত বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন : “সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে, যা তোমরা দাবী কর।” (সূরা হা-মীম সিজদাহ : ৩১-৩২) “এবং তথায় রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরকাল থাকবে।” (সূরা যুখরুফ : ৭১)