hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

প্রশ্ন : ২৬) সলাতে মহিলা-পুরুষে ভিন্নতা কোথায়?

প্রামান্য দলিলের ভিত্তিতেই সলাতের কিছু ব্যাপারে মহিলারা পুরুষদের থেকে ভিন্নরূপ আমল করে থাকে। যেমনঃ বেগানা পুরুষ আশেপাশে থাকলে (জেহরী সলাতে) মহিলা সশব্দে কুরআন পড়বে না। (আলমুমতে, শারহে ফিকহ, ইবনে উষাইমীন ৩/৩০৪)

সে পূর্ণাঙ্গ পর্দার সাথে সলাত আদায় করবে।

ইমামের ভুল ধরিয়ে দেয়ার উদ্দেশ্যে মহিলারা পুরুষদের মত 'সুবহানাল্লাহ’ না বলে তাদের হাতের উপর হাত দিয়ে শব্দ করবে।

মহিলারা মাথার চুল বেঁধে সলাত আদায় করতে পারে, কিন্তু (লম্বা চুল হলে) পুরুষ তা পারে না।

সলাতের মধ্যে মহিলাদের পায়ের গোড়ালী ঢেকে রাখতে হবে কিন্তু পুরুষদের কাপড় থাকবে টাখনুর উপর পর্যন্ত। (আবু দাউদ, ইবনে মাজাহ)