hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৩

প্রশ্ন : ১১১) সাবালক ছেলেদের সামনে পর্দার নিয়ম কি?

বাড়ির সাবালক ছেলেদেরও ঘরে ঢোকার সময়ে অনুমতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। যাতে করে ঘরে অবস্থানকালে অসতর্ক অবস্থায় যেন সতর কারও দৃষ্টিগোচর না হয়। সূরা আন নূর এর ৫৯ নং আয়াতে আল্লাহ বলেছেন : “তোমাদের ছেলেরা যখন বুদ্ধির পরিপক্কতা পর্যন্ত পৌঁছবে, তখন তারা অবশ্যই যেন অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে। যেমন তাদের বড়রা অনুমতি নিয়ে ঘরে ঢোকে।”