hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩২

প্রশ্নঃ ২৩০) প্রাপ্ত বয়স্কা অবিবাহিতা মেয়েকে যদি স্বর্ণ অথবা টাকা দেয়া হয় তাহলে কী সেটা পিতার সম্পদ হিসেবে গণ্য হবে এবং পিতাকে সেই সম্পদের যাকাত আদায় করতে হবে?

যাকাত ফরয হওয়ার জন্য মালিকানা শর্ত। মেয়েকে যে স্বর্ণ অথবা টাকা দেয়া হয় তা যদি তাকে পুরোপুরিভাবে দেয়া হয় অর্থাৎ সে যদি তার মালিক হয়ে যায় তাহলে সে সম্পদের যাকাত আদায় করা পিতার উপর ফরয নয়। কিন্তু মেয়েকে তার নিজের যাকাত আদায় করতে হবে।