hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫১

প্রশ্নঃ ১৪৯) নিজের সুস্থতা লাভের জন্য তাবিজ বা এই জাতীয় জিনিস ব্যবহার করা কুরআন ও হাদীস কী বলে?

তাবিজ বা এ জাতীয় কিছু ব্যবহার করা শরীয়তে কোনো বিধান নেই। বরং এগুলোর অনেক কিছুই শিরকের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রব্বল আলামীন কুরআনে বলেছেন- “আর যদি তোমাকে কোন খারাবী স্পর্শ করে তবে তা দূর করার ক্ষমতা তিনি ছাড়া অন্য কারও নেই।” (সূরা আনআম : ১৭)।