hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২২

প্রশ্ন : ১২০) নারীদের বাইরে বের হবার সময় কী ভাবা উচিত?

বাড়ীর বাইরে যাবার পূর্বে সাজগোজ করার সময় এ কয়টি কথা ঠান্ডা মাথায় ও সুস্থ মনে বিবেচনা করা উচিত :

ক) আমি কাদের সামনে আমার রূপ সৌন্দর্য প্রকাশ করতে চাচ্ছি? আমার সৌন্দর্য উপভোগ করার অধিকার একমাত্র আমার স্বামীর। আমি কী তার জন্য এভাবে কখনো সাজগোজ করি?

খ) সাজগোজ করে রাস্তায় চলার সময় যখন সবাই আমার দিকে তাকিয়ে থাকে। তখন আমার মনে কেমন বোধ হয়?

গ) এভাবে সৌন্দর্য প্রকাশ করে আমি দুনিয়ায় কী উপকার পাচ্ছি? এটা না। করলে আমার কী ক্ষতি হতো?

ঘ) যারা আমাকে দেখে চোখ ও মনের জিনায় লিপ্ত হলো তাদের এ কবীরা গুনাহের জন্য আখিরাতে আমি দায়ী হবো কিনা?

ঙ) আমার এ আচরণ থেকে আমার কন্যারা কী শিক্ষাগ্রহণ করছে? তাদের বিবেক কি এটা ভাল কাজ বলে মনে করছে?

আমি এভাবে হয়তো এতদিন চিন্তা করিনি। অনেকেই যা করছে আমিও ফ্যাশন বা আধুনিকতা হিসেবে তা করে যাচ্ছি। যুক্তি, বুদ্ধি, বিবেক ও নৈতিকতাবোধের বিচারে আমার এ অভ্যাস সঠিক বলে আমার মন কিছুতেই সায় দিতে পারে না। সাজসজ্জা কোন দোষণীয় নয়। নারী মহলে সেজেগোজে যেতে ইসলাম আপত্তি করে না। শুধু পরপুরুষদের দৃষ্টি থেকে নিজের সৌন্দর্যকে লুকিয়ে রাখাই হচ্ছে আল্লাহর নির্দেশ তাও মানবজাতির কল্যাণে।