hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭৩

নারীর দায়িত্ব সম্পর্কে ইসলামের মূলনীতি

চ্যালেঞ্জের মুখোমুখি ইসলাম

আমরা বর্তমানে একটি চ্যালেঞ্জের যুগে বসবাস করছি। এই চ্যালেঞ্জের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ইসলাম। ভোগবাদী, বস্তুবাদী, পুজিবাদী এবং মুসলিম নামধারী কিছু ব্যক্তিদের ধারণা ও বক্তব্য, নির্বিচারে ইসলামী সভ্যতা সংস্কৃতি ও মূল্যবোধগুলোকে আক্রমণ করছে। ইসলামী চিন্তা ও সংস্কৃতির কোন এলাকাই এই আক্রমণ থেকে নিরাপদ নয়। তবে তাদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু নারী, ইসলামের নারী-ভাবনা ও নারী সম্পর্কে তার সিদ্ধান্তগুলো। তাদের দাবী নারী সম্পর্কে ইসলামের মনোভাব সেকেলে, নিচুস্তরের এবং খুবই অসভ্য। নারীর ক্ষেত্রে ইসলামের বিধানগুলো পীড়নমূলক। ইসলাম নারীকে তার প্রাপ্য অধিকার দেয়নি। বলাবাহুল্য এই মিথ্যে প্রচারণামূলক এই ডিসকোর্স অনেকাংশে সফল। কারণ তাতে এমনকি অনেক মুসলিমরাও বিভ্রান্ত হচ্ছেন এবং ইসলামী শরীয়তের ব্যাপারে তাদের আস্থা শিথিল হয়ে যাচ্ছে। ঐতিহাসিক লড়াইয়ের স্বভাব যারা জানেন তারা বুঝেন এর পরিণতি ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য খুব সুখকর না। মহান আল্লাহ তাআলা মানবজাতির কল্যাণে নারীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে কিছু মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন যা আমাদের প্রতিটি নারীর জানা অবশ্য কর্তব্য।