hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

প্রশ্ন : ২) ভাইদের তুলনায় নারীগণ পৈতৃক সম্পত্তির অর্ধেক কেন পায়?

বোনেরা পিতার সম্পদের যে অংশ পায় তা ভাইদের অর্ধেক, কারণ মেয়েদের বিয়ের পর কোন আর্থিক দায়িত্ব নেই, স্ত্রী এই সম্পদ স্বামীর সংসারে খরচ করতে বাধ্য নয়। ফলে, সাধারণভাবে মেয়েদের সম্পত্তির প্রয়োজন কম। তবে কেউ যদি কারো কন্যা সন্তানকে কিছু অতিরিক্ত দিতে চান তবে মোট সম্পত্তির ৩ ভাগের ১ ভাগ দান করতে পারেন। এছাড়া মহিলারা কাজ করে যে সম্পদ অর্জন করেন সেটা তাদের, অন্য কেউ (বাবা, স্বামী, ভাই) তাতে ভাগ বসাতে পারবেন না। কোন মহিলা তার নিজের সম্পদ সংসারের জন্য ব্যয় করতে বাধ্য নয়, কারণ সংসার চালানোর দায়িত্ব শুধুমাত্র স্বামীর উপর, তবে নিজের ইচ্ছায় করলে সেটা অন্য কথা। পুত্রের অর্ধেক কন্যা সন্তান পাবে এটা আল্লাহর সিদ্ধান্ত, সূরা নিসার ১১ এবং ১৭৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে।