hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৫

প্রশ্ন : ৫১) নারীদের উপর অর্পিত কাজের বড়ত্ব কতটুকু?

সমাজ ও সভ্যতার ধারাবাহিকতা তখনই নিশ্চিত হওয়া সম্ভব যখন নারীগণ তাদের মাতৃত্বের দায়িত্ব পালন করেন। গর্ভে সন্তান ধারণ, ভূমিষ্ঠ সন্তানকে স্তন্যদান, শিশুর লালনপালন, তাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য সাহচর্য দান এবং সন্তানদেরকে সমাজ ও সভ্যতার কর্ণধাররূপে সমাজ অংগনে প্রেরণ করে নারীগণ সমাজ ও সভ্যতার ধারাবাহিকতা সংরক্ষণের পূর্বশর্ত পূরণ করে। থাকেন।

জ্ঞানময় প্রজ্ঞাময় আল্লাহ নারীদের জন্য এই মহান কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন। নারীদের উপর অর্পিত কর্তব্যকে ছোট মনে করে যাঁরা তাঁদেরকে বাইরের কর্মক্ষেত্রে টেনে আনতে চান তারা নারীদের উপর মহামহিম আল্লাহ তা'আলা কর্তৃক অর্পিত কর্তব্যের বড়ত্ব ও গুরুত্ব উপলদ্ধি করতে দারুণভাবে ব্যর্থ হয়েছেন। সূক্ষদৃষ্টি, দূরদৃষ্টি এবং আবেগ বিবর্জিত গভীর চিন্তা নিয়ে বিষয়টি বিবেচনা করলেই কেবল এর কল্যাণময়তা উপলব্ধি করা সম্ভব।