hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৬

প্রশ্নঃ ১১৪) নিজ কাজিনদের সামনেও কি পর্দা করতে হবে?

অবশ্যই এদের সামনে পরিপূর্ণ পর্দা করতে হবে। চাচাত, মামাত, খালাত ও ফুফাত ভাইদের সাথে পর্দা না করার কুফল সমাজে কারো অজানা নয়। আল্লাহ তা'আলা অনর্থক পর্দার হুকুম দেননি। বাড়ীর মুরুব্বীরা যদি নিজেদের বাড়ীতে পর্দার বিধান চালু রাখার চেষ্টা করেন তাহলে মেয়েদের কোনো সমস্যা পোহাতে হয় না। মেয়েদের বেপর্দা হওয়ার জন্য পিতা-মাতাই আসলে দায়ী। আল্লাহর কাছে তারা এ বিষয়ে জিজ্ঞাসিত হবেন বলে যদি অন্তরে ভয় থাকে তাহলে। কোনো পিতা-মাতা এ বিষয়ে অবহেলা করতে পারেন না।