hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

প্রশ্ন : ৩৬) নারী ও পুরুষে শিক্ষা ও কর্মে কি কোন পার্থক্য আছে?

আল্লাহ রব্বল আলামীন কর্তৃক নির্ধারিত কর্মক্ষেত্রে অবস্থান করে আপন কর্তব্য সঠিকভাবে প্রতিপালন করার যোগ্যতা সৃষ্টির জন্য নারীদের শিক্ষা সিলেবাসে। স্বাস্থ্য বিজ্ঞান, প্রাথমিক চিকিৎসা বিজ্ঞান, শিশু পরিচর্যা বিজ্ঞান, প্রসূতি পরিচর্যা বিজ্ঞান, পুষ্টি বিজ্ঞান, মনোবিজ্ঞান, শিক্ষা দান পদ্ধতি, গার্হস্থ্য অর্থনীতি প্রভৃতি। বিষয়ও অন্তর্ভুক্ত হওয়া একান্ত প্রয়োজন।

তেমনিভাবে, মানব সমাজ ও সভ্যতায় অবদান রাখার বিষয়টির দিকে স্কুল দৃষ্টিতে তাকালে মনে হবে যে মহান স্রষ্টা নারীদেরকে অতি নগণ্য ধরনের কিছু কর্তব্য পালন করতে বলেছেন, আর পুরুষদেরকে বলেছেন বড়ো বড়ো কাজগুলো করতে। কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে তাকালে উপলব্ধি হবে ভিন্নতর। গভীর বিশ্লেষণ আমাদেরকে এই কথাই স্বীকার করে নিতে বাধ্য করে যে নারীদের উপর আল্লাহ রবুল আলামীন যেসব কর্তব্য অর্পণ করেছেন সেগুলো নিঃসন্দেহে অতি বড়ো। এই কর্তব্য তাঁদের সৃষ্টি-কাঠামো, গুণ-গরিমা, আবেগ-অনুভূতি, মেধা-প্রতিভা এবং শক্তি-সামর্থের সাথে সম্পূর্ণরূপে সংগতিশীল।