hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

প্রশ্ন : ২৩) মহিলারা কি নিজেরা জামা'আত করে সলাত আদায় করতে পারেন এবং ইমামতি করতে পারেন?

হ্যা, মহিলারা নিজেরা জামা’আত করে সলাত আদায় করতে পারেন এবং ইমামতিও করতে পারেন। তবে মহিলাদের জামাআতে মহিলারা নিম্নস্বরে আযান ও ইকামত দিবেন। মহিলা মহিলাদের ইমামতি করলে পুরুষদের মত সামনে না দাঁড়িয়ে কাতারের মাঝখানে দাঁড়াবেন। ফরয ও তারাবীহর জামাআতে নারীদের ইমামতি করার স্পষ্ট দলিল রয়েছে। (আবু দাউদ, দারাকুৎনী, ইরওয়া, নায়ল) মা আয়িশা (রা.) ও উম্মে সালামা (রা.) প্রমুখ মহিলাদের জামা'আতে ইমামতি করতেন। (বায়হাকী)।