hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

প্রশ্ন : ৮০) অনেকে বলে থাকেন মনের পর্দাই বড় পর্দা, মন ঠিক থাকলে সব ঠিক, বাহ্যিক পর্দার প্রয়োজন নেই। এই উক্তি কতটুকু যুক্তি সঙ্গত?

মনের পর্দা অবশ্যই বড় পর্দা। সবার আগে মন পবিত্র তো অবশ্যই থাকতে হবে। তবে মনের পর্দার পাশাপাশি দৈহিক পর্দারও প্রয়োজন আছে আর এটি আল্লাহর তরফ থেকে নারীদের জন্য বিশেষ নিয়ামত এবং সেই সাথে ফরয হুকুম। কেউ কেউ খুব গভীরভাবে ভেবে না দেখেই অনেক সময় বলে থাকেন যে মন পবিত্র থাকলে সব ঠিক, বাহ্যিক পর্দার প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ যদি বলা হয় মনের পবিত্রতাই পবিত্রতা সেহেতু ওযূ করার প্রয়োজন নেই, তাতে কী সলাত হবে? হবে না। আসুন একটু গভীরভাবে চিন্তা করে দেখি আমার মন পবিত্র, আমি কোন পরপুরুষের দিকে তাকাচ্ছি না কিন্তু পরপুরুষরা তো আমার রূপ-সৌন্দর্য প্রাণভরে দেখছে। এতে তারা আমার কারণে কবীরা গুনাহয় লিপ্ত হচ্ছে সেই সাথে আমিও গুনাহগার হচ্ছি। কেউ হয়তো বলতে পারে যে কুরআনে আল্লাহ “মুমিনদের দৃষ্টি সংযত রাখতে বলেছে, কিন্তু এই দুনিয়ায় কয়জন মু'মিন! এবং অমুসলিমরাও তো আমাকে দেখছে, তারাতো আর কুরআন-হাদীস মানে না।