hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৭

প্রশ্ন : ১৫৫) ধর্ম ছেলে ও ধর্ম ভাইয়ের সঙ্গে বিবাহ দেয়া যাবে কি না?

ধর্ম ছেলে ও ধর্ম ভাই বলে ইসলামে কোন ভাই বা ছেলে নেই। শরীয়তে ধর্ম ছেলে নাজায়িয। আল্লাহ এটার প্রমাণ করেছেন রসূল (ﷺ)-কে দিয়ে। ধর্ম ছেলের যদি ভিত্তিই থাকত তাহলে যায়িদের পরিত্যাক্ত স্ত্রী যায়নাবকে রসূল (ﷺ) কি বিয়ে করতে পারতেন? যায়িদ রসূল (ﷺ) -কে পিতা ডেকেছিলেন। মুখে ডাকা পিতা আর মুখে ডাকা ছেলে এবং মুখে ডাকা ভাই এর কোন শরীয়াতে ভিত্তি নেই। এজন্য ধর্ম ছেলে, পিতা, ভাই এ ধরনের আত্মীয়তা বানানোও সঠিক নয়। এরা সবাই পরপুরুষ। এদের সঙ্গে দেখা করা জায়িয নেই।