hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৫

প্রশ্নঃ ৯৩) বুকের উপর কি মোটা ওড়না বা চাদর দিতেই হবে? কেন?

কুরআনে আল্লাহর নির্দেশ অনুযায়ী বলা হয়েছে নারীদের বুকের উপর সাধারণ। ওড়না ছাড়াও অতিরিক্ত মোটা চাদর জাতীয় ওড়না ব্যবহার করতে হবে যেন কোনভাবেই তার বুক বোঝা না যায়।

“আর মুমিন নারীদের বলে দাও, তারা যেন নিজেদের চোখ বাঁচিয়ে চলে, লজ্জাস্থানের হিফাযত করে এবং রূপ সৌন্দর্য প্রদর্শন না করে চলে, তবে যা এমনিতেই প্রকাশ হয়ে পড়ে তা ছাড়া। আর যেন তারা নিজেদের বক্ষদেশের উপর ওড়না ফেলে রাখে।” (সূরা আন নূর : ৩১)।

“হে নবী (ﷺ) আপন বিবি, কন্যা ও মুমিন নারীদের বলে দিন, তারা যেন তাদের শরীর ও মুখমন্ডল চাদর দ্বারা আবৃত করে রাখে। এতে করে তাদের চেনা সহজ হবে এবং তাদের উত্যক্তও করা হবে না।” (সূরা আল আহযাব : ৫৯)।