hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬১

মুখমণ্ডল আবৃত রাখা জরুরী কিনা

পর্দা বিধানে নারীর মুখমণ্ডলের গুরুত্ব অনস্বীকার্য। নারীর মুখমণ্ডল তার সৌন্দর্যের প্রতীক। তাই কেউ কোন নারীকে দেখতে চাইলে প্রধানতঃ তার মুখমণ্ডলই দেখে থাকে। মুখমণ্ডলের সৌন্দর্যের উপর ভিত্তি করেই কোন নারীকে সুন্দর বা অসুন্দর বলা হয়। নারীর মুখমণ্ডল নারীদেহের সর্বাধিক সুন্দর অঙ্গ। এর সৌন্দর্য, কমনীয়তা ও লাবণ্যময়তা পুরুষের মনকে আকৃষ্ট ও আলোড়িত করে। এতে পুরুষের মনে যৌন বাসনার সৃষ্টি হয়।

প্রাকৃতিক নিয়মে যখন কোন পুরুষ কোন মেয়ের দিকে দেখার উদ্দেশ্যে তাকায় সর্বপ্রথম সে মুখমণ্ডল দেখার চেষ্টা করে এবং তারপর তার ফিগার দেখে। যদি মুখমণ্ডল দেখতে সুন্দর না হয় এবং ফিগার যতই সুন্দর হোক না কেন সেই পুরুষ তখন তার প্রতি সব আকর্ষণ হারিয়ে ফেলে। কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো পরিষ্কার করা যেতে পারে?

১) ধরি, যখন এয়ারলাইন্স-এ এয়ারহোস্টেস হায়ার করা হয় তখন সর্বপ্রথম প্রাইমারি সিলেক্সনে মুখের সৌন্দর্য দেখা হয় যা কাস্টমার সার্ভিসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট।

২) আবার যখন কোন পণ্যের বিজ্ঞাপনের জন্য মডেল সিলেক্ট করা হয় তখনও সর্বপ্রথম প্রাইমারি সিলেকত্সনে মুখের সৌন্দর্য দেখা হয় যা দর্শকদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট।

সাধারণত কেউ যখন বিয়ের জন্য পাত্রী দেখে তখনও মুখের সৌন্দর্যকে সবচেয়ে বেশী প্রাধান্য দেয় তারপর অন্যান্য দিক দেখে।