hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৭

প্রশ্ন : ৯৫) নারীরা কি পরচুলা বা কৃত্রিম চুল ব্যবহার করতে পারবে?

ঐ নারীর প্রতি আল্লাহর অভিশাপ যে পরচুরা লাগায়। ঐ নারীর প্রতিও আল্লাহর অভিশাপ যে পরচুলা প্রস্তুত করে। (সহীহ বুখারী, সহীহ মুসলিম) জনৈক নারী রসূলুল্লাহর (ﷺ) নিকট এসে জিজ্ঞেস করলো : হে আল্লাহর রসূল! আমার একটি মেয়ের বসন্ত উঠেছিল। এতে ওর চুল ঝরে পড়ে গেছে। এখন। সে বধূ হতে যাচ্ছে। আমি কি তার মাথায় পরচুলা জুড়ে দেবো? রসূলুল্লাহ, বললেন : যে নিজে পরচুলা লাগায় এবং যে তা লাগিয়ে দেয় তাদের উভয়ের প্রতি আল্লাহর অভিসম্পাত। (সহীহ বুখারী, সহীহ মুসলিম)।

রসূল, সেসব নারীদের উপর লানত করেছেন, যারা হাত অথবা দেহের অন্য কোনো অংশে ছিদ্র করে অথবা দাঁত কেটে কেটে ধারালো করে। অথবা আসল চুলের সাথে নকল চুল লাগায়। এর দ্বারাই উইগ ব্যবহারের বিষয়টি জানা যায়। যে, এই কাজ হারাম। কারণ উইগ প্রকৃতপক্ষে আসল চুলের সাথে নকল চুল মিশ্রিত করা এবং চুল ফাঁপিয়ে তোলার জন্যেই ব্যবহার করা হয়। এ কথাও কারও অজানা নয় যে, উইগ সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যেই ব্যবহার করা হয়। অর্থাৎ এই উইগ হচ্ছে ধোকা এবং প্রতারণার একটি বিষয়। ইসলাম থোকা, প্রতারণাকে নাজায়িয বলে আখ্যায়িত করেছে। (সহীহ বুখারী)