hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭১

প্রশ্ন : ৬৭) মা-বোনদের পর্দা সম্পর্কে কী ভাবনা হওয়া উচিত?

মা-বোনেরা কী পোশাক পরে বাড়ীর বাইরে আসবেন সেটা তাদের ভাবতে হবে। একথা সবার জন্য প্রযোজ্য নয়, বরং এটা শুধু সে সকল মা-বোনদের জন্য প্রযোজ্য যারা নিজেদের মুসলিম মনে করেন। যারা মুসলিম পিতামাতার ঘরে জন্ম নিয়েছেন এবং যাদের ভাল নাম কুরআন হাদীসের ভাষায়ই রাখা হয়েছে (ডাক নামটা যতই অনৈসলামী হোক) তারা সবাই নিজেকে মুসলিমই মনে করেন। কিন্তু নামে ও মনে মুসলিম হলেও হয়তো মুসলিম জীবন গড়ে তুলবার সুযোগ সবাই পাননি। যদি কেউ তাদেরকে জিজ্ঞেস করে যে আপনি মুসলিম না হিন্দু বা খৃষ্টান, তাহলে তারা রীতিমতো ক্ষেপে যাবেন। কারণ, তারা নিজেকে মুসলিম বলেই বিশ্বাস করেন এবং এ জাতীয় প্রশ্ন করাটাকেই অপমানজনক মনে করেন। এরা সত্যি মনে-প্রাণে মুসলিম।