hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৯

প্রশ্ন : ১৮৭) ঋতুবতী যদি ফযরের পূর্বে পবিত্র হয় এবং ফ্যর হওয়ার পর গোসল করে, তবে তার সিয়ামের বিধান কি?

ফযরের পূর্বে পবিত্র হয়েছে এব্যাপারে নিশ্চিত হলে, তার সিয়াম বিশুদ্ধ হবে। কেননা নারীদের মধ্যে অনেকে এমন আছে, ধারণা করে যে পবিত্র হয়ে গেছে। অথচ সে আসলে পবিত্র হয়নি। এই কারণে নারীরা আয়িশা (রা.)-এর কাছে। আসতেন তাদের লজ্জাস্থানে তুলা লাগিয়ে উক্ত তুলার চিহ্ন দেখানোর জন্য যে, তারা কি পবিত্র হয়েছেন? তখন তিনি বলতেন, “তোমরা তাড়াহুড়া করবে না। যতক্ষণ না তোমরা সাদা পানি না দেখ।' অতএব নারী অবশ্যই ধীরস্থরতার সাথে লক্ষ্য করবে এবং নিশ্চিত হবে পূর্ণরূপে পবিত্র হয়েছে কিনা। যদি পবিত্র হয়ে যায় তবে সিয়ামের নিয়ত করে নিবে। ফযর হওয়ার পর গোসল করবে। কোন অসুবিধা নেই। কিন্তু সলাতের দিকে লক্ষ্য রেখে দ্রুত গোসল সেরে নেয়ার চেষ্টা করবে, যাতে করে সময়ের মধ্যেই ফযর সলাত আদায় সম্ভব হয়।

ঋতুবতী নারীর মত অন্যান্য নাপাক ব্যক্তিগণ। (যেমন স্ত্রী সহবাসে বা স্বপ্ন দোষের কারণে নাপাক) নাপাক অবস্থাতেই সিয়ামের নিয়ত করতে পারবে। এবং ফযর হওয়ার পর গোসল করে সলাত আদায় করবে। কেননা নবী (ﷺ) কখনো কখনো স্ত্রী সহবাসের কারণে নাপাক অবস্থাতেই সিয়ামের নিয়ত করতেন এবং ফযর হওয়ার পর সলাতের আগে গোসল করতেন। (সহীহ বুখারী, সহীহ মুসলিম) (আল্লাহই অধিক জ্ঞান রাখেন।)