hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১০

প্রশ্নঃ ১০৮) কাপড় পরিহিতা হয়েও বিবস্ত্রা ও অন্যদের আকর্ষণকারিণী হওয়া বলতে হাদীসে কি বলা হয়েছে?

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জাহান্নামবাসী দু'ধরনের লোক, যাদের আমি (এখনও) দেখতে পাইনি। একদল লোক, যাদের সাথে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, তা দিয়ে তারা লোকজনকে পিটাবে। আর এক দল স্ত্রীলোক, যারা বস্ত্র পরিহিতা হয়েও বিবস্ত্রা, যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টাকারিণী, তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুঁজের ন্যায়। ওরা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তার সুগন্ধিও পাবে না। অথচ এত দূর থেকে তার সুগন্ধি পাওয়া যায়। (সহীহ মুসলিম)।