hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৭

প্রশ্ন : ১২৫) অফিসে একজন নারী এবং একজন পুরুষ (শুধুমাত্র দু’জন) কর্মকর্তা কি একই রুমে বসে কাজ করতে পারবে?

ইসলাম বলে কোন স্থানে শুধুমাত্র একজন নারী ও একজন পুরুষ যখন একাকী থাকে তখন সেখানে তৃতীয় একজন উপস্থিত থাকে আর সে হচ্ছে ইবলিস শয়তান, তার কাজ হচ্ছে ফিতনা সৃষ্টি করা। তাই একটি রুমে একজন পরনারী এবং একজন পরপুরুষ একাকী কিছুতেই বসা ঠিক না, এতে দূর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে।