hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

প্রশ্ন : ৭২) পর্দা নারীদের জন্য কেন পবিত্রতা?

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা পর্দা করাকে পবিত্রতার শিরোনাম হিসেবে আখ্যায়িত করেন। আল্লাহ তা'আলা বলেন : “হে নবী (ﷺ) আপনার স্ত্রীদের, কন্যাদের এবং মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের জিলবাবের এক অংশ তাদের উপর ঝুলিয়ে দেয়। এটাই বেশি সঠিক নিয়ম, যাতে তাদেরকে চিনে নেয়া যায় এবং তাদেরকে কষ্ট দেয়া না হয়। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান”। (সূরা আহযাব : ৫৯)

আর বৃদ্ধ নারী যাদের যৌবনের হ্রাস পেয়েছে এবং তারা বিবাহের আশা করে না, তাদের জিলবাব ব্যবহার না করা, চেহারা ও কবজি-দ্বয় খোলা রাখা দ্বারা ফিতনার আশংকা থাকে না তাদের জন্য আল্লাহ রব্বল আলামীন পর্দা করার ব্যাপারে শৈথিল্য প্রদর্শনের অনুমতি দিয়েছেন। তাদের বিষয়ে আল্লাহ রব্বুল আলামীন বলেন, আর বৃদ্ধা নারী, যারা বিবাহের আশা রাখে না, তাদের জন্যে কোন অপরাধ (গুনাহ) নেই, যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের কিছু পোশাক খুলে রাখে; তবে এটা হতে বিরত থাকাই তাদের জন্যে উত্তম। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (সূরা নূর : ৬০)