hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭০

প্রশ্নঃ ৬৬) নারীর প্রটেকশন বলতে কি বুঝায়?

ঘর আর বাহির নিয়ে সংসার। কুরআন পুরুষকে দিয়েছে বাইরের কাজের দায়িত্ব আর স্ত্রীদেরকে দিয়েছে ঘরের কাজের দায়িত্ব। তাই পরিবারের ভরণপোষণ, রক্ষণাবেক্ষণ এবং খাদ্য ও সম্পদ আহরণ ইত্যাদির দায়িত্ব পুরুষের। ঘরের কাজ বলতে গৃহিনীর দায়িত্ব সন্তান জন্ম, লালনপালন এবং পরিবারের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। শারীরিক বৈশিষ্ট্য মানসিক দিক দিয়ে পুরুষ। বাইরের কাজের জন্য আর নারী ঘরের কাজের জন্য উপযোগী, এতে কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু ঘরের কাজ বড় না বাইরের কাজ বড় এ তর্ক অবান্তর এবং অপ্রয়োজনীয়। ঘরের কাজকে ছোট মনে করা ঠিক নয় আর স্ত্রীদের কাজ করার অর্থ দাসীবৃত্তি নয় বরং পরিবার তথা স্বামী সন্তানের কল্যাণে নিজেকে নিযুক্ত করা। বলতে গেলে বাইরের কাজ থেকে ঘরের কাজে বেশী অধ্যাবসায় ও মনোযোগ দিতে হয়। বিভিন্ন সমাজে স্ত্রীকে দাসী মনে করা হয়। তা সত্য কিন্তু ইসলামের বেলায় এ কথা মিথ্যা। মুসলিম পুরুষদের স্ত্রীদের প্রতি দুর্ব্যবহার অত্যন্ত গুনাহের কাজ বলে স্পষ্ট ঘোষণা রয়েছে।

পর্দা মেয়েদেরকে ছোট করার জন্য নয় বরং তাদের মর্যাদা বৃদ্ধি ও অসম্মানের হাত থেকে রক্ষা করার জন্য। মেয়েদের গোটা শরীরটাই আল্লাহ তাআলা পুরুষদের কামনার বস্তু করে গড়েছেন তাই তাদের পর্দার সীমানা ব্যাপক। মেয়েরা সাধারণতঃ পুরুষদের প্রতি লোলুপ দৃষ্টিতে তাকায় না বা চেয়ে থাকে না। বরং পুরুষরাই তা করে থাকে তাই মেয়েদেরকেই পর্দা করতে হয় এটাই যুক্তিযুক্ত।