hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৯

প্রশ্ন : ৯৭) মেয়েরা কি মাথার চুলের খোপা উপরের দিকে খাড়া করে বাঁধতে পারবে? বা, সৌন্দয্য বৃদ্ধির জন্য অতিরিক্ত কিছু লাগিয়ে কি খোপ বড় করতে পারবে?

না, চুলের সাথে অন্য কিছু জড়িয়ে চুলকে খাড়া করে বেঁধে সৌন্দর্য বৃদ্ধি করা যাবে না। নবী মুহাম্মাদ (ﷺ) বলেছেন : দুই শ্রেণীর লোক জাহান্নামী হবে, যাদের আমি আমার যুগে দেখতে পাব না। এক শ্রেণীর লোক, তারা এমন এক সম্প্রদায়, তাদের সাথে থাকবে গরুর লেজের মত এক ধরনের লাঠি যা দ্বারা তারা মানুষকে পিটাবে। অপর শ্রেণী হল, কাপড় পরিহিতা নারী, অথচ নগ্ন, তারা পুরুষদেরকে আকৃষ্টকারিণী ও নিজেরা তাদের প্রতি আকৃষ্ট। তাদের মাথা হবে উটের চোটের মত বাঁকা। তারা জান্নাতে প্রবেশ করবে না। এমনকি জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। অথচ জান্নাতের সু-ঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। (সহীহ মুসলিম)