hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০৯

প্রশ্ন : ২০৭) মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে?

কবর যিয়ারতকারী নারী ও কবরের উপর মসজিদ নির্মাণকারীদের এবং কবরে যারা বাতি জ্বালায় তাদের প্রতি আল্লাহ লানত বর্ষণ করেছেন। (আবু-দাউদ, তিরমিযী, আন-নাসাঈ, ইবনে মাজাহ, আহমদ)

শিরকের আশংকায় প্রথম দিকে মহিলাদেরকে কবর যিয়ারতের জন্য নিষেধ করা হয়েছিল কিন্তু পরবর্তীতে তাদের যিয়ারতের অনুমতি দেয়া হয়েছে কারণ এতে তার নিজের মৃত্যুর কথা মনে হবে।