hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

প্রশ্ন : ৫) আমি চাকরি করি। আমার উর্পাজনের টাকা যদি স্বামীকে না জানিয়ে আমার বাবা-মাকে দিই, তাহলে আমার কি কোনো গুনাহ হবে?

না, কোনো গুনাহ হবে না, তার কারণ এটা আপনার উপার্জন করা টাকা। এই উপার্জন আপনি যথেচ্ছ খরচ করতে পারেন। দান করতে পারেন বা জমা করে রাখতে পারেন। তবে সংসারের প্রয়োজনে স্বামীকে অর্থ দিয়ে সাহায্য করাটা উত্তম এবং উচিত।