hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

প্রশ্ন : ২০) মেয়েদের প্যান্ট, শার্ট বা ফোতুয়া পরে সলাত হবে কি?

সতর্কতা ১ :

আজকাল হাইস্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির অনেক মেয়েরাই টাইট জিন্স প্যান্ট এবং শার্ট বা ফোতুয়া পরে এবং পর্দার অংশ হিসেবে মাথায়। একটি স্কার্ফ পরে। সর্বপ্রথমে বলতে হবে ইসলামের নিয়ম অনুসারে এই জাতীয় ড্রেসে কোনভাবেই পর্দা হয় না। টাইট প্যান্ট-শার্ট-গেঞ্জি পরে মাথায় শুধু একটি স্কার্ফ বাধলে অবশ্যই পর্দার শর্ত পূরণ হবে না। আরো দুঃখজনক যে এই জাতীয় ড্রেস পরে (শার্ট খাটো হওয়ার কারণে) মেয়েরা যখন রুকু এবং সিজদা দেয় তখন তাদের পিছনের দিকটা উন্মুক্ত হয়ে পড়ে।

সতর্কতা ২ :

মহিলারা রফউল ইয়াদায়েন করার সময় অর্থাৎ তাকবীর দিয়ে কাঁধ পর্যন্ত দুই হাত উঠাতে গিয়ে যেন বুক বা অন্য অঙ্গ দেখা না যায় সেদিকে সতর্ক থাকতে হবে।

এবার আসি টাইট ড্রেসে সলাত হবে কিনা? রসূল (ﷺ) এর নির্দেশের অর্থ হচ্ছে। টাইট কাপড়-চোপড় পরে সলাত আদায় হবে না। কারণ সলাতে পর্দা করা ফরয। যদি কারো কাপড় না থাকে তা ভিন্ন কথা।