hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৯

প্রশ্ন : ১৫৭) মেয়েরা কি হায়েয (পিরিয়ড) অবস্থায় কুরআন ধরতে পারবে?

সাধারণভাবে হাদীসে এসেছে ‘তাহারাত অর্থাৎ পবিত্রতা ছাড়া কুরআন স্পর্শ করা যাবে না। কিন্তু ‘তৃহারাত’ বা পবিত্রতা বলতে কিন্তু ওযূ নয়, এটি বড় অপবিত্রতা। যেমন : স্ত্রী সহবাস, হায়েয বা নিফাস। সহীহ স্কলাররা এ বিষয়ে বিশ্লেষন করে বলেছেন ও মেয়েরা হায়েয অবস্থায় কুরআন স্পর্শ ছাড়া তিলাওয়াত করতে পারবে। কেউ কেউ বলেছেন : মেয়েরা এসময়ে হাতে কোন গ্লাস পরে কুরআন ধরে তিলাওয়াত করতে পারবে। আবার কেউ কেউ বলেছেন যে কুরআনের অর্থ ও তাফসীর পড়তে পারবে। কেউ কেউ বলেছেন। মুখস্থ তিলাওয়াত করতে পারবে। আবার কেউ কেউ বলেছেন : গবেষণার জন্য হায়েয অবস্থায় মেয়েরা কুরআন ধরতে ও পড়তে পারবে। আবার কেউ কেউ বলেছেন : কোন মেয়ে যদি হায়েয অবস্থায় পরীক্ষার্থী হয় তাহলে অবশ্যই কুরআন হাত দিয়ে ধরতে পারবে, পড়তে পারবে এবং পরীক্ষার খাতায় লিখতে পারবে। তাই খুব জরুরী ছাড়া হায়েয এবং নিফস অবস্থায় মেয়েদের কুরআন হাত দিয়ে না ধরাই উত্তম।