hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭১

প্রশ্ন : ১৬৯) তিন দিন স্রাব প্রবাহমান ছিল। তখন সলাত আদায় করেনি। তারপর আবার স্বাভাবিক মাসিক শুরু হয়েছে। সে কি ঐ তিন দিনের সলাত কাযা আদায় করবে? নাকি তা হায়েযের দিন হিসেবে গণ্য করবে?

জনৈক নারী মাসিক থেকে পবিত্র হওয়ার পর গোসল করে সলাত শুরু করেছে। এভাবে নয় দিন অতিবাহিত হওয়ার পর আবার স্রাব দেখা গেছে। তিন দিন স্রাব প্রবাহমান ছিল। তখন সলাত আদায় করেনি। তারপর পবিত্র হলে গোসল করে এগার দিন সলাত আদায় করেছে। তারপর আবার তার স্বাভাবিক মাসিক শুরু হয়েছে। সে কি ঐ তিন দিনের সলাত কাযা আদায় করবে? নাকি তা হায়েযের দিন হিসেবে গণ্য করবে?

নারীর গর্ভ থেকে যখনই রক্ত প্রবাহিত হবে তখনই তা ঋতু বা হায়েয হিসেবে গণ্য হবে। চাই সেই ঋতুর সময় পূর্বেও ঋতুর সময়ের চাইতে দীর্ঘ হোক বা কম হোক। ঋতু থেকে পবিত্র হওয়ার পাঁচ দিন বা ছয় দিন বা দশ দিন পর পুনরায় স্রাব দেখা গেছে, তবে সে পবিত্র হওয়ার অপেক্ষা করবে এবং সলাত আদায় করবে না। কেননা এটা ঋতু। সর্বাবস্থায় এরূপই করবে। পবিত্র হওয়ার পর আবার যদি ঋতু দেখা যায়, তবে অবশ্যই সলাত-সিয়াম থেকে বিরত থাকবে। কিন্তু স্রাব যদি চলমান থাকে- সামান্য সময় ব্যতীত কখনই বন্ধ না হয়, তবে তা ইস্তেহাযা বা অসুস্থতা বলে গণ্য হবে। তখন তার নির্দিষ্ট দিন সমূহ শুধু সলাত-সিয়াম থেকে বিরত থাকবে।