hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪২

প্রশ্ন : ১৪০) স্বামীর খারাপ আচরণের কারণে স্ত্রী যদি বদ দু’আ করে তাহলে স্ত্রী কি আল্লাহর কাছে দায়ী থাকবে?

স্বামীকে কখনও বদ জিকির">দু’আ করা উচিত নয়, শুধু স্বামী নয় কোন মুসলিমকেই বদ দু’আ করা ঠিক নয়। রসূলে কারীম (ﷺ) কখনও কোন মুসলিমকে বদ দু'আ করেন নি। যদি স্বামীর কোনো বদ অভ্যাসের কারণে মন খারাপ হয় তাহলে।

তার হিদায়াতের জন্য আল্লাহর কাছে দু’আ করাটাই শ্রেয়। বদ দু’আ যদি লেগেই যায় তাহলে তো স্ত্রীরই ক্ষতি হবে। (আল্লাহ না করুক) যদি মারা যায়। তাহলে তো স্ত্রীই বিধবা হবেন। যদি পঙ্গু হয় তাহলে তো স্ত্রীরই ক্ষতি হবে। সুতরাং পরস্পর পরস্পরকে ভালোবাসা এবং একে অপরের জন্য দু'আ করা উচিত।